ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ১২:২১
মৌলভীবাজার জেলার কুলাউড়ার ব্রাহ্মণবাজারে একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ইমাম। ওই ইমামের মৃত্যুতে পুরো কুলাউড়ায় মুসল্লী ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 
 
জানাযায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মা'মুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব  মাওলানা আব্দুল মালিক আল মনসুরী (৬৫), এশার নামাজের ইমামতি শেষ করে ২১ মার্চ (মঙ্গলবার) রাত ১০টায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রামাদ্বান উপলক্ষে দ্বারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতি মূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করতে যান। বয়ান শুরু করে দূরুদশরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের উপর পড়ে জান। সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই আলেমের আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাজার সহ পুরো কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।  
 
ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো:মমদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  উনার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে ওই আলেম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন, ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।  সাথে সাথে তিনি নিজে গাড়ী চালিয়ে ওই আলেমকে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার