ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন "প্রধানমন্ত্রী শেখ হাসিনা"


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৩:৩৬

২২ শে মার্চ চুয়াডাঙ্গা দামুড়হুদায় সকাল ১০:০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন - গৃহহীন-পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সারাদেশে ৭ টি জেলা, ১৫৯টি উপজেলা ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা ও ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি " ক" তফসিলভুক্ত ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গা জেলার মোট তিনটি সহ দামুড়হুদা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন এবং বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, তিনি বাংলার মানুষকে মুক্ত করেছিলেন দুঃখ দুর্দশা বঞ্চনা ও পরাধীনতার শিকল থেকে এখন আমার স্বপ্ন হল এই দেশের মানুষ যেন না খেয়ে থাকে ও একটি  পরিবারও যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ায় আমাদের চ্যালেঞ্জ । উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সজল কুমার দাসের সঞ্চালনায়  এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কারর্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসির উদ্দিন, দর্শনা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অনুষ্ঠানে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় ১৫ জনের পরিবারকে জমি ও ঘরের দলিল, চাবি হস্তান্তর করা হয়। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির