ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর ও জমি হস্তান্তর কর্মসূচীর উদ্বোধন


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৪:০

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের  মাঝে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীনদের উপহারের ঘর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ‍্যে জমির কাগন ও ঘরের চাবি হস্তান্তর করেন রাজবাড়ীর জেলা প্রশাসক। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু কায়সার খাঁন। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস, উপজেলা  আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, বহরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা আলমগীর, জামালপুর ইউনিয়ন চেয়ারম্যান এ,কে,এম ফরিদ হোসেন বাবু, জঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান কল্লোল কুমার বসু, নারুয়া ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলামসহ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ।

বালিয়াকান্দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দেওয়া ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের অসহায় সদস‍্যদের হাতে জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করেন। ঘর পেয়ে গৃহহীন মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত