ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইডিইবি ঢাকা জেনিকের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২৩ বিকাল ৫:২৯

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ঢাকা জেলা নির্বাহী কমিটির ২০২৩-২০২৫ টার্মের নবনির্বাচিত সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ ইলিয়াসের নেতৃত্বে জেনিক নেতৃবৃন্দ ও কাউন্সিলরগণ আজ ২২ মার্চ’২৩  বেলা ১২টায় ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে। এ সময় আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান কবির, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন। শ্রদ্ধা অর্পণের পর বঙ্গবন্ধু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন। 
নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন-উৎপাদনে নিরলসভাবে কাজ করার এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখা ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালনার স্বার্থে জননেত্রী শেখ হাসিনাকে পুনর্বার নির্বাচিত করে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক