ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাফুফের অভিনন্দন ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২৩ রাত ৯:৫৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এখলাছ উদ্দিন সুজনসহ নব নির্বাচিত কমিটির সকলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে অনুমোদন দিয়েছেন। বাফুফের চিঠির বরাত দিয়ে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন বলেন এই চিঠির মাধ্যমে নব নির্বাচিত কমিটির দায়িত্ব বেড়ে গেল। এখন তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে চুয়াডাঙ্গা ফুটবলে জাগরণ আনা ও চুয়াডাঙ্গা জেলা ফুটবলকে রোল মডেল হিসাবে গড়ে তোলা। এদিকে  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  আগামী ২৬শে মার্চ ২০২৩ ইং তারিখে চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশন এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে আগামী ২৫শে মার্চ বিকাল ৩ ঘটিকায় হোটেল শহিদ প্যালেসে কমিটির প্রথম কার্যনির্বাহী মিটিং অনুষ্ঠিত হবে। ২৫শে মার্চ দিবাগত রাতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করা হবে ও ২৬শে মার্চ সকালে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান ও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে স্বাধীন বাংলা ফুটবল টিমের গোল রক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন জোয়ার্দ্দার ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা  সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি মহদয়কে সম্মাননা স্মারক প্রদান। উক্ত অনুষ্ঠান গুলোতে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
 
উল্লেখ্য গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে উৎসবমুখর পরিবেশে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে চুয়াডাঙ্গার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও এম আর লজিস্টিকস বিডি লি: এর ব্যবস্থাপনা পরিচালক এখলাছ উদ্দিন সুজন রফিকুল ইসলাম লাড্ডু কে পরাজিত করে নির্বাচিত হন। এখলাছ উদ্দিন সুজন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদরের দশমী পড়ার হাজী মোঃ বদর উদ্দিন আহমেদ এর ছোট ছেলে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির