রায়গঞ্জে শতভাগ অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিতরণ
দুঃস্থ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়নের অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে দইশত দুই জন দুঃস্থ্য মহিলাদের মাঝে ভিডাব্লিউবি কার্ডের চাল বিতরণ ও তাদের শতভাগ অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকার ভোগীদের জন্ম সনদ বিতরণের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।এ ব্যতিক্রম উদ্যোগ নিয়ে ইউপি সচিব রোজিন পলাশ বলেন,জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অংশ হিসাবে ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পর্যায় ক্রমে সকল পেশা জীবিদের হাতে জন্ম নিবন্ধন পৌছে দেওয়া হচ্ছে। এরই অংশ হিসাবে ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় ২০২ জনকে আমরা আজ অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিতরণ করলাম।
ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন,'অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধনের বাহিরে থাকবে না কোন জীবিত অথবা মৃত ব্যক্তি' এই স্লোগানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছি। যা পরবর্তীতে সকল পেশাজীবীদের এই আওতায় নিয়ে আসা হচ্ছে। সুবিধাভোগীদের মাঝে চাল ও জন্ম নিবন্ধন সনদ বিতরণের সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যা ও ইউনিয়নের সকল গ্রাম পুলিশ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied