শ্রীপুরে দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় অগ্নিদগ্ধ আরিফের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ নিয়ে বাকবিতণ্ডায় দোকানে হামলা এবং দোকান মালিকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার ঘটনায় চার দিন চিকিৎসাধীন থাকার পর অগ্নিদগ্ধ আরিফ হোসেন (২৪) মারা গেছে। সোমবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাই সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফ উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের জজ মিয়ার ছেলে।
অভিযুক্ত আসামিরা হলেন- তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে তোফাজ্জল সরকার, তার ভাই মোফাজ্জল সরকার এবং তাইজু সরকারসহ তাদের অজ্ঞাত ১০-১২ জন সহযোগী। এ সময় তারা দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে নগদ ৯ লাখ ২০ হাজার টাকা লুটে নেয়।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া মামলার বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের চৌরাস্তায় (তেলিহাটি মোড়) ভাই ভাই ট্রেডার্স থেকে একটি গ্যাস সিলিন্ডার ক্রয় করেন তোফাজ্জল সরকার। গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ নিয়ে দোকান মালিক মোজাম্মেলের সাথে তোফাজ্জলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারি শুরু করে। খবর পেয়ে তোফাজ্জলের ভাই মোফাজ্জল সরকার ও তাইজু সরকার এসে দোকানে হামলা করে এবং পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় দোকানের মালিক ও তার তিন ভাই অগ্নিদগ্ধ হয়। এ ঘটনায় দোকান মালিক মোজাম্মেল হোসেনের ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে অভিযুক্ত করে শুক্রবার (২৩ জুলাই) সকালে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ।
আহতরা হলেন- উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের জজ মিয়া, তার ছেলে মোফাজ্জল হোসেন, সাখাওয়াত হোসেন এবং সজিব। আহতদের শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযুক্ত তোফাজ্জল সরকার বলেন, আমার ছেলে গ্যাস সিলিন্ডার নিয়ে ৯০০ টাকা দাম দেয়। আমি সন্ধ্যায় তেলিহাটি চৌরাস্তা যাওয়ার পর দোকান মালিক মোজাম্মেল আমার কাছে ১ হাজার ৫০ টাকা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আমাকে মারধর করে। তারা নিজেরা দোকানের মালামাল ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে।
এমএসএম / জামান
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত