ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় অসহায় ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৩ দুপুর ৪:৫২

২৩ শে মার্চ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে দুপুর ১২ টায় পরিষদ চত্বরে অসহায় ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু। এ সময় তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তাহারই  সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন, ভূমিহীন ও গৃহহীনদের যেমন সুন্দর সুন্দর ঘর করে দিচ্ছেন ঠিক তেমনি অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দিয়ে ও অর্থনৈতিক সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন। এই ধারাবাহিকতায় আমার জেলা পরিষদও সব সময় আপনাদের পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জেলা পরিষদের সদস্য লিটন মোল্লা, সিরাজুল ইসলাম, মজনুর রহমান, মহিলা সদস্য বিথী খাতুন কোহিনুর খাতুন ও চেয়ারম্যানের গোপনীয় শাখার সহকারী জালাল উদ্দিন প্রমুখ। এ সময় অসহায়, দরিদ্রদের ১২ জনের মাঝে ঢেউটিন ও ১৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির