ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৩ বিকাল ৫:২৭
চুয়াডাঙ্গা দামুড়হুদায় তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৩ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে পাটের রশি দিয়ে গলায়  ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি দামুড়হুদা উপজেলা সদরের পুড়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেন (৫০) (বর্তমানে বিদেশে থাকেন) এর স্ত্রী নেহারুন খাতুন  (৪৫)। 
 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলার পুড়াপাড়া গ্রামে তিন সন্তানের জননী প্রবাসী ইলিয়াস হোসেন এর স্ত্রী নেহারুন খাতুন কে গতকাল বিকাল ৫ টার দিকে নেহারুন
খাতুনের বড় ছেলে মশিউর রহমান (২৪) বাড়িতে এসে মা'কে খোঁজ করলে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে গলায় পাটের রশি দিয়ে ঝুলতে দেখতে পায়। পরে রশি কেটে তাকে নিচে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনা জানতে পেরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বামী ইলিয়াস হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বলেন। 
বড় ছেলে মশিউর রহমান সহ নিকট আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজনের 
নিকট থেকে জানা যায়, নেহারুন খাতুনের পূর্ব থেকে উপর দৃষ্টি ভাব ছিল। যাহার কারণে তিনি মাঝে মধ্যেই এলোমেলো কথাবার্তা বলতেন। এই কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন মর্মে জানা যায়।
 
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির