মৌলভীবাজার কমলগঞ্জে কাল বৈশাখিতে আঘাতে ২০টি পরিবার বিধ্বস্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনঊষার ইউনিয়নে ২০টি ঘর সম্পূর্ণ ও অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থা ল-ভ- হয়ে পড়েছে। ২৪ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
জানা যায়, কালবৈশাখি ঝড়ে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ৮টি ঘর ও পতনঊষার ইউনিয়নের ১২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এসব ইউনিয়নের আরো প্রায় অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। তবে উপজেলা পর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে কোন ধরণের আর্থিক সহায়তা প্রদান করা হয়নি। অন্যদিকে বেশ কিছু গাছ ভেঙ্গে বিদ্যুৎ লাইনের উপর পড়ে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যায় উপজেলা সদর ও শমশেরনগর বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘন্টা পর দুপুরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান জানান, পতনঊষার ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে ও ১২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, আমার ইউনিয়নে ৮টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং আরো কিছু ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলাম ফারুক বলেন, কালবৈশাখী ঝড়ে বেশ কিছু গাছ ভেঙ্গে পড়েছে। বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত মঙ্গলবার বৃহস্পতিবার দুপুর থেকে লাইন মেরামত কাজ শুরু হয়। এখনো কাজ চলছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে পরিপূর্ণ কিছু জানা যায়নি। তবে খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে