আটোয়ারিতে কর্মচারী নিয়োগে অনিয়ম: ডিজির প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসায় নীতিমালা তোয়াক্কা না করে কর্মচারী নিয়োগের জন্য সুপারিশ করায় মাদরাসা নিয়োগ বোর্ডে মহাপরিচালক এর প্রতিনিধি বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা.মো.নুরাল্লাহসহ ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।আটোয়ারী উপজেলার মৃত মনজুর আলীর ছেলে আনছারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) জেলা প্রশাসক বরাবর অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাসা পরিচালনা কমিটি অনুমোদনের জন্য অধ্যক্ষ মাও. আব্দুল মতিন সরকার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে ২০২২ সালের ১৮ জানুয়ারী আবেদন করেন।বোর্ড যাচাই-বাছাই করে এডহক কমিটির মেয়াদ শেষের ৯ দিন পূর্বে নির্বাচন করেছেন মর্মে গভর্নিং বডি গঠন প্রক্রিয়া সঠিক না হওয়ায় সভাপতিসহ গভর্নিং বডি অনুমোদন বাতিল করে পত্র জারি করেন এবং অধ্যক্ষকে পুনরায় এডহক কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে নির্দেশনা দেন।কিন্তু এডহক কমিটির জন্য আবেদন না করে অধ্যক্ষ কৌশলে ২০২১ সালের ১৪ জুলাই এডহক কমিটির প্রজ্ঞাপন স্মারক ব্যবহার করে অনুরুপ জাল কাগজ সৃষ্টি করে ২০২১ সালের ১৪ আগস্ট এডহক কমিটির অনুমোদন দেখিয়ে পুনরায় পরিচালনা কমিটি অনুমোদনের জন্য ২০২২ সালের ২১ জুলাই শিক্ষা বোর্ডে আবেদন করেন।পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষ ২০২২ সালের ২৯ আগস্টে কমিটি অনুমোদন দেন।
অভিযোগে আরো উল্লেখ করেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালায় উল্লেখ আছে নিকট আত্মীয় প্রার্থী থাকলে নিয়োগ কমিটিতে থাকা যাবেনা।অথচ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয় মোবারক আলীর ছেলে মোহাম্মদ আলীকে। ওই প্রার্থীর বড় ভাইয়ের শশুর আব্দুল মতিন সরকার নিয়োগ কমিটির সদস্য সচিব ও আরেকজন সদস্য সিরাজুল ইসলামের মামাতো ভাই। বিষয়গুলো ডিজির প্রতিনিধির দেখার দায়িত্ব থাকলেও অর্থের বিনিময়ে কোন কিছু না দেখে নিয়োগের জন্য নির্বাচিত করে মাদরাসা নিয়োগ বোর্ডে মহাপরিচালক এর প্রতিনিধি বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা.মো.নুরাল্লাহ।
বাদী আনছারুল ইসলাম জানান, এডহক কমিটি দিয়ে নিয়োগসহ বিভিন্ন অনিয়মের কারনে নিয়োগ বাতিলের আবেদন করেছি।
সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ আব্দুল মতিন সরকার ও ডিজির প্রতিনিধি ড.মো.নুরাল্লাহ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied