রামেকে এক দিনে আরো ২১ মৃত্যু : মমেকে ১৯
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। এর আগে রোববার (২৫ জুলাই) মৃত্যু হয়েছিল ১৭ জনের। রাজশাহী বিভাগীয় কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪৭৪ জনের মৃত্যু হলো। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন রোগী।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ২১ জন। এরমধ্যে সংক্রমণে মারা গেছেন ১০ জন এবং উপসর্গে ১১ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন। মৃতদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের উপরে। গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, পাবনার ৫ জন ও ঝিনাইদহের ১ জন।
পরিচালক জানান, করোনা ইউনিটে মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন ও ঝিনাইদহের ১ জন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে, রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, নওগাঁর ২ জন ও পাবনার ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
রোগীদ ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৪ জন। এর আগে রোববার সর্বোচ্চ ২৩ মৃত্যুর রেকর্ড হয় হাসপাতালে। মঙ্গলবার (২৭ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৪ জন।
রোববার আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন ছিলেন। নতুন ভর্তি ৮৪ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের