ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রমজানে গরিবের জন্য মুরুগ- গরুর মাংস আকাশ কুসুম


মাছুম বখ্স মাহী, রাজনগর photo মাছুম বখ্স মাহী, রাজনগর
প্রকাশিত: ২৪-৩-২০২৩ রাত ৮:৮

মৌলভীবাজারের রাজনগরে রমজান আসতে না আসতেই বৃদ্ধি পেয়েছে মুরুগ ও গরুর মাংসের দাম।সরজমিনে দেখা গেছে,উপজেলার টেংরা বাজার, মুন্সি বাজার, রাজনগর বাজারে  দুই দিনের ব্যবধানে গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে ২০০ থেকে ৪০০ টাকা। ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা। ছাগলের মাংসের দাম বৃদ্ধি পেয়েছে ১৫০-২০০ টাকা, এ ছাড়াও সোনালি, কক ও লাল মুরুগের দাম বৃদ্ধি পেয়েছে ২০০ থেকে ৩০০ টাকা।

বিগত বুধবার, রাজনগর উপজেলায় গরুর মাংসের কেজি বিক্রি হয়েছে কেজি প্রতি (মাংস)  ৮০০ টাকা (হাড্ডি মাংস) ৭০০- ৭৫০ টাকা। ব্রয়লার কেজিপ্রতি ২২০ টাকা ২৩০ টাকা।ছাগলের মাংস কেজি প্রতি ৮০০-৯০০ টাকা।  সোনালি ৩৫০ টাকা, কক ৩০০ ও লাল মুরগি ৫৫০ টাকা।

রমজানের প্রথম দিন সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে গাণিতিক হারে। গরুর মাংস দাম বৃদ্ধি পেয়ে হয়েছে (মাংস)  ১০০০-১২০০ টাকা, (হাড্ডি মাংস)  ৯০০-১০০০ টাকা। ব্রয়লার বৃদ্ধি পেয়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০টাকা ২৭০ টাকা। ছাগলের মাংস ১১০০-১২০০টাকা।  সোনালি ৫০০ টাকা কক ৪৫০-৫০০ ও লাল মুরগি ৭৫০-৮০০ টাকা।

গয়াসপুর গ্রামের মিজানুর রহমান বলেন,বুধবারে আমি গরুর মাংস কিনেছি ৭৫০ (হাড্ডি মাংস)  কিন্তু আজকে তা বৃদ্ধি পেয়ে ১০০০ টাকা। কিনতে চেয়েছিলেন তিন কেজি কিন্তু এখন দাম বৃদ্ধি পাওয়ায় দুই কেজি কিনতে হচ্ছে।

খারপাড়া গ্রামের মোজাম্মেল হোসেন বলেন, ছাগলের মাংস কিনতে বাজারে এসেছিলাম কিন্তু দাম ৮০০ টাকা থেকে লাফ দিয়ে ১২০০ হয়ে গেছে তাই না কিনে বাড়িতে যেতে হচ্ছে।

টিকর পাড়া গ্রামের রুজেল মিয়া বলেন লাল মুরগির দাম ৫৫০ টাকা থেকে ৮০০ বৃদ্ধি পাওয়ায়  এখন ব্রয়লার মুরগি নিতে হচ্ছে, ভাইটির ইচ্ছে লাল মুরগির মাংস খাবে কিন্তু দাম বৃদ্ধি পাওয়ায় না পেরে ব্রয়লার নিতে হচ্ছে। অপরদিকে সারমপুর গ্রামের সোনারা বেগমের ব্রয়লার জুটেনি তাই ছেলে মেয়ে নিয়ে ডাল ভাত শেষ ভরসা।

 

এ ব্যাপারে রাজনগরের প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন,রাতারাতি সবকিছুর দাম এভাবে বৃদ্ধি পাওয়া উচিত নয় এর পেছনে একটি অসাধু সিন্ডিকেট কাজ করছে। আমরা মাংসের দাম নিয়ন্ত্রণে আনতে এখন থেকে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবো। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ