ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় হালাল বেকারির পাউরুটি উৎপাদন বন্ধের নির্দেশ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৪-৩-২০২৩ রাত ৮:১০

পাউরুটির নমুনা পরীক্ষা করে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক উপাদান পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার হালাল বেকারি অ্যান্ড সুইটস এর পাউরুটি উৎপাদন বন্ধের নির্দেশনা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান আহমেদ এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটিতে নির্দেশনার নোটিশ টানিয়ে দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জেলা নিরাপদ খাদ্য কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় হালাল বেকারি অ্যান্ড সুইটস এর আউটলেট থেকে পরীক্ষার জন্য পাউরুটির নমুনা সংগ্রহ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরীক্ষার রিপোর্টে পাউরুটিতে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়ানিক পদার্থ পটাশিয়াম ব্রোমেট এর উপস্থিতি পাওয়া যায়। এর প্রেক্ষিতে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে গত ২২ ফেব্রুয়ারি হালাল বেকারির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইনে মামলা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান আহমেদ।এ ব্যাপারে জানতে চাইলে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান আহমেদ জানান, হালাল বেকারি অ্যান্ড সুইটস এর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বিচারাধীন রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদেরকে পাউরুটি উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন