ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে ১৩ শকুন হত্যা: থানায় মামলা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৩-২০২৩ রাত ৮:১১

মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামে বিষপ্রয়োগে ১৩ টি বিপন্ন প্রজাতির শকুনের মৃত্যু হয়েছে। এর সাথে মারা গেছে বেশ কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়াল। এ ঘটনায় শুক্রবার (২৪ মার্চ) বন বিভাগের পক্ষ থেকে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, শকুন হত্যার  বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) সরেজমিনে দেখা যায়, ধান ক্ষেত্রের জমির মধ্যে পড়ে আছে তিনটি মৃত প‍ঁচে যাওয়া শকুন। এর আশপাশে পড়ে আছে মৃত কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়াল। ঘটনাস্থলেই পড়ে আছে তিনটি ফেনথোয়েট উপাদান যুক্ত সেমকাপ নামের কিটনাশকের বোতল। যেগুলো গত কয়েকদিন ধরে জমিতে পড়ে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এদিকে শকুনের মৃত্যু নিয়ে একটি বিশেষজ্ঞ টিম মাঠে কাজ করছে। কী কারণে এক সঙ্গে এতো শকুনের মৃত্যু হয়েছে সেটি বের করার কাজ চলছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, ঘটনাস্থলের আশপাশে বিগত কয়েক বছর ধরে শকুনের আনাগোনা ছিল। তিনি আরও জানান, সারাদেশে ২৬০টি শকুন রয়েছে। রেমা-কালেঙ্গা ও আশপাশ এলাকায় রয়েছে ৬০-৮০টি শকুন। এর বড় একটি অংশ মারা গেল। এটা খুব দুঃখজনক।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শকুন মরার ঘটনা নিয়ে শুক্রবার মৌলভীবাজার সদর থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি দিয়ে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এক সঙ্গে অনেক শকুনের মৃত্যু নিয়ে বিশেষজ্ঞরা তদন্ত করে যাচ্ছেন। সঠিক তথ্য খোঁজে বের করার জন্য তারা কয়েকদিন যাবত মাঠে কাজ করছেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার