বরুড়ায় কিশোর গ্যাং এর হামলায় আব্দুল রহিম নামে এক যুবক গুরুতর আহত
কুমিল্লার বরুড়া উপজেলায় আড্ডা ইউনিয়নের আড্ডা বাজারের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন সেবা হসপিটাল এর সামনে মেইন সড়কের উপর ঘটনাটি ঘটে গত (২০ মার্চ )সোমবার বিকাল ৫:৩০মিনিটের সময় ঘটনা ঘটে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আড্ডা ইউনিয়নের খাটলা গ্রামের মিত্রের বাড়ীর মোঃ রাজ্জাক এর ছেলে আব্দুল রহিম (২৫) বাড়ী হইতে রাজধানীর যাওয়ার সময় কিশোর গ্যাং এর দলের কবির মেম্বার এর ছেলে মোঃ সাজিদ (১৯), মোঃ আমির এর ছেলে মোঃ এমরান (১৮), মনির এর ছেলে মোঃ জোয়েল (১৯), আজিহুল হক এর ছেলে মোঃ রনি (১৯), মোঃ মিলন (২০)ও সম্রাাট পিতা-অজ্ঞাত সহ ৫ থেকে ৬ জন সর্বসাং-দক্ষিণ আড্ডা বরুড়া, কুমিল্লা আড্ডা বাজারের বলাকা বাসকে বে-আইনি ভাবে গতি রোধ করে বাস থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে মারধর করে এবং সাথে থাকা নগদ ৮০, হাজার টাকা নিয়ে যায়, ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। জানা যায় ঘটনা স্থল হইতে মোঃ রাজ্জাক এর ছেলে আব্দুল রহিম (২৫)কে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে স্থানীয় হসপিতালে পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হসপিতালে জরুরী বিভাগে ভর্তি করায়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই বিষয়ে বরুড়া থানায় এজাহার দায়ের কার হয়েছে যাহার এস.ডি,আর নং ৫৪৮, বাদী আব্দুল কাদের এর সাথে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভিকটিম আব্দুর রহিম আমার ছোট ভাই হয়। আমি ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনা স্থলে যাওয়ার পরে জানতে পারি আমার ভাই আশংকা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে জরুরী বিভাগে ভর্তি আছে। আমি সাথে সাথে কুমিল্লা মেডিকেল হসপিটালে যাই এবং ঘটনার বিষয়ে জানতে পারি। স্থানীয় লোকজনের সাথে ঘটনার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিছুক অনেকে জানান, মোঃ সাজিদ গং এলাকায় বিভিন্ন অপকর্ম করিয়া আসিতেছে। তাহারা স্কুল-কলেজের মেয়েদেরকে উত্ত্যক্ত করা, মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত। তবে তাদেরকে কে বা কারা ইন্ধন দিচ্ছে তা আমরা জানি না। এই বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর নিকট জানতে চাহলে তিনি জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি, অপরাধী যেই হোক কোন ছাড় দেওয়া হবে না। তাকে আইনে আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied