ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ১৬


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ১২:১৮

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আইসোলেশন (অবজারবেশন) ওয়ার্ডে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫০ শতাংশ।

এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩ জনের। এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭৪৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭৪৫ জনের মধ্যে ৮২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান জানান, ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ওই ১৬ জন মারা যান। এরমধ‌্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ। তাদের বয়স ৪০ থেকে ৬৫ বছর। একই সময়ে ভর্তি হয়েছেন ৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১০৩ জনেরই করোনা পজিটিভ।

এছাড়া এ পর্যন্ত এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪ হাজার ২২৩ এবং ১ হাজার ৮৫৩ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যারমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ হাজার ৩১৭ এবং করোনা ওয়ার্ড থেকে ১ হাজার ৪৬৯ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত বছরের ১০ মার্চ শেবাচিম হাসপাতালের নতুন পাঁচতলাবিশিষ্ট ভবনে করোনা ইউনিটের যাত্রা শুরু হয় এবং ১৭ মার্চ থেকে এখানে রোগী ভর্তি করে চিকিৎসাসেবা শুরু করা হয়।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের