ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এখন পানকৌড়ির নিরাপদ আবাস্থল


মুরাদ মিয়া, তাহিরপুর photo মুরাদ মিয়া, তাহিরপুর
প্রকাশিত: ২৪-৩-২০২৩ রাত ১০:৪৯
সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের রাজারদাইড় এখন পানকৌড়ির নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত ঝাঁকে ঝাঁকে পানকৌড়ির ওড়াউড়ি ও কল-কাকলিতে মুখরিত থাকে পুরো এলাকা।পাখিদের কর্মব্যস্ত ও কিচিরমিচির শব্দে আনন্দ পান হাওরে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমিরা।দাইড়ের পাশেই রয়েছে সুবিশাল হিজল করচের বাগান,খাল-বিল,বেলা বাড়ার সাথে সাথে দল বেঁধে খালবিলে খাবারের সন্ধ্যানে যায় পানকৌড়ি।কিছুক্ষণ পর খাবার খেয়ে আবার ছলে আসে রাজারদাইড় এর হিজল বাগানে। 
 
স্থানীয়রা জানান পূর্বে পানকৌড়ির দল টাঙ্গুয়ার হাওরের ছোটকাট কান্দায় বিভিন্ন গাছে দলবেঁধে আশ্রয় নিত কিন্তু সেখানে পাখি শিকারিদের অত্যাচারে,নিরাপদে থাকতে সেখান থেকে সরে গিয়ে পাখিগুলো আশ্রয় নেয় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার সংলগ্ন রাজারদাইড় এলাকার হিজল বাগানে। নিরাপদ আশ্রয় পেয়ে এখানে প্রজনন শুরু করে পাখিগুলো।
 
ঢাকা হতে ঘুরতে আসা পর্যটক বেলায়েত হোসেন বলেন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে ওয়াচ-টাওয়ার হতে হাটতে হাটতে হাওরের রাজারদাইড় নামক এলাকায় গিয়ে হিজল বাগানে পানকৌড়িদের ওড়াউড়ি ও কিচিরমিচির শব্দ ভালই লাগলো, এই পাখিগুলোর নিরাপদ রাখলে ওদের নিরাপদ প্রজনন হত।
 
স্থানীয় জয়পুর গ্রামের বাসিন্দা মাওলানা শিহাব বিন জাহাঙ্গীর  বলেন এই পানকৌড়ি গুলো বিগত কয়েক বছর ধরেই রাজারদাইড় হিজল বাগানে আশ্রয় নিয়েছে,এখানে নিরাপদ আশ্রয় পেয়ে প্রজনন শুরু করেছে। তবে মাঝেমধ্যে কিছু জেলেরা ওদের ডিস্টার্ব করছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ