আখাউড়ায় একই দিনে দুই আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই দিনে দুই আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮ টায় এক ব্যক্তি ও সাড়ে ১০ টায় এক গৃহবধূ গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আখাউড়া থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাত গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল হকের ছেলে মোঃ নয়ন হক (৪৬) পারিবারিক কলহের জের ধরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে। একইদিন সকাল সাড়ে ১০ টার দিকে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর দীঘির পাড়ের সাগর মিয়ার ন্ত্রী মোসাঃ আলিফা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ন্বামীর বাড়িতে আত্মহত্যা করেন।এ খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোঃ সফিকুল ইসলাম জানান, পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied