ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ২:২৯
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য রেজাউল করিম সোহেল ছদ্মনাম আবু জায়েদের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা।
 
শনিবার বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা মনোনয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার এর আপন ছোট ভাই  নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর একজন সক্রিয় সদস্যকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন করে এলাকার সর্বস্তরের জনসাধারণ।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাস্টার,সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা,সলঙ্গা থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রিপন সরকার,পরিবেশ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ,সমাজ সেবা বিষয়ক সম্পাদক আল মামুনসহ সলঙ্গা থানা ও ধুবিল ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেলের ছোট ভাই রেজাউল করিম সোহেল,ছদ্মনাম আবু জায়েদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় একজন সদস্য। জননেত্রী শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ইতিপূর্ব থেকে কাজ করে আসছে। দ্রুত এই জঙ্গি সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার