চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
শনিবার ২৫ শে মার্চ চুয়াডাঙ্গা শাহীদ প্লেস এন্ড হোটেলে বিকাল ৩টায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি এখলাছ উদ্দীন সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি রেজাউল হক জোয়ার্দার, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দার সহ কমিটির নির্বাহী সদস্যগণ।
কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভা শুরু হয়। সভায় বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এর প্রেরিত অভিনন্দন পত্র পাঠ করে শোনানো হয় এবং বাফুফে সভাপতি কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষে সভাপতিকে দায়িত্ব দেওয়া হয় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ধন্যবাদ পত্র পৌঁছে দেওয়ার জন্য। সভায় সকল সদস্যগণ নিজ নিজ অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। সকল সদস্য অতিদ্রুত জেলা ফুটবল লীগ শুরু করার তাগিদ দেন ও কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। আলোচনা শেষে সভাপতি উপজেলা ভিত্তিক ফুটবল লীগ চালু করার জন্য প্রস্তুতি কমিটি গঠনের দায়িত্ব দেন এবং সমাজের খেলা প্রিয় আর্থিক সচ্ছল প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসার আহবান জানিয়ে এবং সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি