একাধিক হত্যা মামলার আসামি গ্রেফতার
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থেকে দীর্ঘদিন যাবৎ পলাতক একাধিক হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দিবাগত মধ্যরাত প্রায় ২টার দিকে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জের ভানুগাছ লংগুরপার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা এলাকার বাসিন্দা তার পিতার নাম মোঃ কাছুম আলী।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।
এএসপি আফসান আল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার দুটি হত্যা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং, ধারা-৩২৬ পেনাল কোড-১৮৬০ ও মামলা নং-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও শ্রীমঙ্গল থানার অপর একটি হত্যাচেষ্টা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-১৫, তারিখ-২১/২০১৩ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) উক্ত তাকে বিজ্ঞ আদালত ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে