ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৬-৩-২০২৩ বিকাল ৭:৩১

দামুড়হুদায় নানা আয়োজনের মাধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে দামুড়হুদা উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। পরে সকাল সকাল ৭টার সময় উপজেলার আট শহিদ মুক্তিযুদ্ধের স্মৃতিতে পুষ্প মাল অর্পন এবং সকাল ৮ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে দামুড়হুদা মিনি স্টেডিয়ামে মাঠে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা এর সভাপতিত্বে কুচআওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু । এ সময় উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সজল কুমার , মডেল থানার ওসি ফেরদৌস রহমান ও দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুতফুল কবীর। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুপ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস