ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তাহিরপুরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু


মুরাদ মিয়া, তাহিরপুর photo মুরাদ মিয়া, তাহিরপুর
প্রকাশিত: ২৬-৩-২০২৩ বিকাল ৭:৪৯

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বড়দল পোরানহাটি গ্ৰামে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই আশ্ররাফুল কে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি বড়দল পোরানহাটি  গ্ৰামের সাবেক মেম্বার মৃত কনাই মিয়ার ছেলে খোরশেদ আলম(৩৭)আটককৃত আশরাফুল(৩৪) তার আপন ছোট ভাই।
স্থানীয়রা জানান, ২৬শে মার্চ রবিবার দুপুরে খোরশেদ আলমের সঙ্গে তার আপন ছোট ভাই আশ্ররাফুল এর টিওয়েবল থেকে পানি আনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে টিওয়েবল পাশে থাকা পাথর দিয়ে আশ্ররাফুল তার আপন বড় ভাই খোরশেদ আলমকে আঘাত করে। সাথে সাথে খোরশেদ আলম মাটিতে লুটিয়ে পড়ে যান। তাৎক্ষণিকভাবে খোরশেদ আলম কে নিয়ে যাওয়া হয় তাহিরপুর সদর হাসপাতালে।কর্মরত চিকিৎসকরা খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, রবিবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযুক্ত আশ্ররাফুল কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পর্যায়ক্রমে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ