বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস পালিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটির শুরুতে সকালে সূর্য্যদ্বয়ের সাথে স্থে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়্যালে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিন ব্যাপি বিভিন্ন কর্ম সূচির উদ্বোধন করা হয়। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি সম্মিলনী ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখোন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব গোলাম রহমান মিঞা, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি