মাউস আবিষ্কার করে বিশ্বকে হাতের মুঠোয় এনে দেন উইলিয়াম ইংলিশ
মাউস—এটি ছাড়া যেন কম্পিউটার সিস্টেমই অচল! একটা ক্লিক আর পৌঁছে যাওয়া সেখানে, যেখানে মন চায়। দুই বোতামের সঙ্গে একটি স্ক্রল হুইল যাকে তৃতীয় বোতামও বলা যায়-যার কাজ মূলত কম্পিউটার স্ক্রিনে ঘুরে বেড়ানো আর পছন্দের জায়গায় ক্লিক করা। তো, এই যন্ত্রের আবিষ্কারক কে জানেন? তিনি উইলিয়াম ইংলিশ।
কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশের মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। ২০২০ সালের ২৬ জুলাই ক্যালিফোর্নিয়ায় সান রাফায়েলে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ১৯২৯ সালে জন্ম নিয়েছিলেন এই প্রকৌশলী ও উদ্ভাবক। মার্কিন নেভিতে যোগ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক প্রকৌশল নিয়ে পড়ালেখা করেন তিনি। তবে তিনি বেশ কয়েকবছর নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
১৯৫০ এর দশকের শেষের দিকে নৌবাহিনীতে কর্মজীবন ছেড়ে যাওয়ার পরে ইংলিশ স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট নামে একটি গবেষণা ল্যাবে যোগদান করেছিলেন। (বর্তমানে এসআরআই আন্তর্জাতিক হিসেবে পরিচিত)। সেখানে সহ-প্রকৌশলী ডগলাস এঙ্গেলবার্টের সঙ্গে তার দেখা হয়। তারা একসঙ্গে নতুন ধরণের কম্পিউটার তৈরির আশা করেছিলেন। এরপরই বিশ্বের প্রথম মাউস তৈরি হয়।
প্রথম মাউস ১৯৬৩ সালে তৈরির কৃতিত্ব উইলিয়াম ইংলিশের। ইংলিশ শুধু মাউসের সহ-উদ্ভাবক নন, প্রথম ব্যবহারকারীও তিনি। তবে মাউসের প্রথম ধারণা ছিল ডগলাস অ্যাঙ্গেলবার্টের। দুজনেই ওই সময়টিতে প্রাথমিক কম্পিউটিং নিয়ে কাজ করছিলেন।
স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে অ্যাঙ্গেলবার্টের গবেষণা প্রকল্পের অধীনে প্রথম মাউসটি তৈরি করেন ইংলিশ। ধারণা অ্যাঙ্গেলবার্টের থাকলেও পুরো কারিগরি কাজটিই নিজে করেছিলেন ইংলিশ।
একটি বক্সের মধ্যে সেই মাউসটি তৈরি হয়েছিল। তবে বক্সে বিশেষ চাকা ছিল, যা দিয়ে ওই মাউস ব্যবহৃত হতো। আকারেও সেই মাউসটি ছিল বর্তমান মাউসগুলোর তুলনায় বড়। ১৯৭১ সালে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট ছেড়ে জেরক্সের পার্ক গবেষণা কেন্দ্রে যোগ দেন ইংলিশ। সেখানে প্রথমবারের মতো মাউসে চাকার পরিবর্তে বল জুড়ে দেন ইংলিশ। এ নকশাতেই বহু বছর চলেছে মাউস।
মাউস ছাড়াও তিনি ক্যালিফোর্নিয়া রিসার্চ ইনস্টিটিউটে ডগলাস ওয়ার্ড প্রসেসিং, ভিডিও টেলিসম্মেলন নিয়েও কাজ করেছিলেন। ইংলিশ অ্যাঙ্গেলবার্টের ধারণাগুলো ভালোভাবে বুঝতে পেরেছিলেন।
আলম / আলম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা