দামুড়হুদা মডেল থানার আয়োজনে ক্বিরাত হামদ না'ত ও আযান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় দামুড়হুদায় মাহে রমজান উপলক্ষে ক্বিরাত হামদ না'ত ও আযান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় দামুড়হুদা মডেল থানার আয়োজনে থানা কোরিডরে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল মসজিদের ঈমান হাফেজ মাও: মুফতী মো: মামুন হোসেন, অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাও: মুফতী মো: বনি ইয়ামিন, দামুড়হুদা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মারিয়া মাহবুবা। বিভিন্ন ইভেন্টে প্রায় দেড়শত প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে ২৭ জন বিজয়ী কে পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়। তিনজন বিচারক মন্ডলীকে দামুড়হুদা মডেল থানা'র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মডেল থানার তদন্ত ওসি শফিকুল ইসলাম, অপারেশন ওসি সফিউল আলমসহ বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই মঞ্জুরুল হক।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied