ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ২০০ দরিদ্র পরিবারের জন্য উন্নত টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৩-২০২৩ বিকাল ৫:২৪

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের ২০০ দরিদ্র পরিবারের জন্য বাড়ি ভিত্তিক উন্নত টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বনপাড়া কালিকাপুর আদিবাসীপাড়ায় এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বনপাড়া পৌরসভার সহযোগিতায় এ কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, ওয়াটার সুপার রাউফুল ইসলাম, সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ, মোহিত কুমার সরকার সহ অন্যান্য কাউন্সিলরগণ ও স্থানীয় সুধীজন।  
পৌরসভার দরিদ্র পরিবারে উন্নত স্যানিটেশন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রতিটি টয়লেট ৫০ হাজার ৫শত টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।  

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার