ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, আটক ৩


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৭-৩-২০২৩ রাত ৮:৫৩
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ও অনিরাপদ উপায়ে কাভার্ডভ্যানে করে বিভিন্ন গাড়িতে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 
রোববার (২৬) মার্চ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। কাভার্ডভ্যানগুলোতে মোট ৬১৪টি সিলিন্ডার রয়েছে।
 
আটককৃতরা হলেন- মো. আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ুন কবির (২৭)। তাদের তিনজনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
 
র‍্যাব জানায়, গ্যাস সিলিন্ডারগুলো অনিরাপদ পদ্ধতিতে কাভার্ডভ্যানে স্থাপন করা হয়েছে। এগুলোর মেয়াদ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। সিলিন্ডারগুলো অনেক পুরাতন এবং কখনোই এগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু সিলিন্ডার অত্যন্ত নাজুকভাবে সংযুক্ত করা হয়েছে, যেগুলো কাপড় দিয়ে আটকে রাখা হয়েছে। ফলে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটলে তার ফলাফল অত্যন্ত ভয়াবহ হতে পারে।
 
র‍্যাব আরও জানায়, সিলিন্ডারগুলো থেকে অনিরাপদভাবে একটি ডিস্ট্রিবিউশন মেশিনে লাইন নিয়ে সেখান থেকে অটোরিকশা ও বিভিন্ন গাড়িতে গ্যাস দেওয়া হয়। আবার মেশিনে থাকা বৈদ্যুতিক সংযোগটিও অবৈধভাবে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক সংযোগ থেকে যেকোনো সময় শর্ট সার্কিট হয়ে অগ্নিসংযোগ হতে পারে এবং বড় আকারের বিস্ফোরণ ঘটতে পারে।
 
চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অবৈধ ও অনিরাপদ উপায়ে গ্যাস সংগ্রহ এবং বিক্রির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত