ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আদম ব্যাপারীকে টাকা দিয়ে সর্বশান্ত হয়ে ৫ পরিবারের সংবাদ সংম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-৩-২০২৩ দুপুর ১:৩২
সিরাজগঞ্জের রায়গঞ্জে আদম ব্যাপারীর বিরুদ্ধে প্রতারণার মামলা করায় বাদীকে মামলা প্রত্যাহার ও  হত্যার হুমকী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন লিখিত অভিযোগ পাঠ করেন, উপজেলার বেতুয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ভুক্তভোগী আব্দুল খালেক। বর্তমানে সে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে আব্দুল খালেক জানান, উপজেলার আঁকড়া গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে সিদ্দিক হোসেন (৫০) বিদেশে উচ্চ বেতনে চাকুরি দেবার কথা বলে গত ১১ মার্চে তিন লক্ষ ৫০হাজার টাকা গ্রহন করে। পরবর্তিতে আমাকে ( আব্দুল খালেক) সাপ্লাই ভিসার মাধ্যমে সৌদি আরবে পাঠিয়ে দেন। কিন্ত সেখানে গিয়ে দেখা যায় সাপ্লাই ভিসাটি ভুয়া। এ কারণে আমি সেখানে মানবেতর জীবন যাপন করতে থাকি। পরবর্তিতে পরিবারের নিকট থেকে টাকা নিয়ে গত ১৫ মার্চে  আমি দেশে ফিরে আসি। বাড়িতে এসে গত ৩ মার্চে আদম ব্যাপারি সিদ্দিক হোসেনের বাড়িতে গিয়ে তার নিকট টাকা ফেরৎ চাওয়া হলে আদম ব্যাপারী (সিদ্দিক হোসেন) আমার উপর মারমুখি আচরণ করে ও প্রাণনাশের হুমকী দেয়। এঘটনায় আমি প্রতিকার চেয়ে গত ০৭/০৩/২০২৩ ইং তারিখে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা আমলী আদালতে ৪০৬,৪২০ এবং ৫০৬(২) ধারায় মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর থেকেই আদম ব্যাপারী সিদ্দিক হোসেন আমাকে হুমকী দিতে থাকে। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকী দেয় অভিযুক্ত আদম ব্যাপারী সিদ্দিক হোসেন। একই আদম ব্যাপারীকে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার বেতুয়া গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র রাজু, রৌহা গ্রামের সালমান হোসন,বিলচন্ডি গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র সাইদুর রহমান, সদর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৫টি পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা উপজেলা প্রশাসন ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার