দামুড়হুদায় যুবলীগ নেতা রনির বাড়ি থেকে ২টি চোরাই গরু উদ্ধার
২৭ শে মার্চ সোমবার বিকাল আনুমানিক ৫ঃ৩০ টার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যানের পিএস বলে পরিচিত পুড়াপাড়া গ্রামের যুবলীগ নেতা আতিকুল ইসলাম রনি'র (২৭) বাড়ি থেকে ২টি চোরাই গরু উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আতিকুল ইসলাম রনি (২৭) উপজেলা সদর ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলায় কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি গরু চুরি হয়ে যায় এর মধ্যে গত ২১.০৩.২৩ইং তারিখে দিবাগত রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত নূর বাক্স এর ছেলে শাহাবুদ্দিন (৫৫) এর বসত ঘর হইতে একটি সাদা- কালো রঙ্গের ফ্রিজিয়ান গাভী চুরি হয়ে যায়। গতকাল বিকাল আনুমানিক সাড় ৩টার দিকে খোঁজা খুঁজির একপর্যায়ে পুড়াপাড়া গ্রামের শাহাবুদ্দিন ছেলে রনির গোয়াল ঘরের মধ্যে হারানো গরু দেখতে পান। এ সময় শাহাবুদ্দিন স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম ও ইউপি সদস্য সামসুল ইসলাম রনি'র বসত বাড়ি হইতে ২টি চুরাই গরু আটক করে মডেল থানা পুলিশকে সংবাদ প্রদান করেন। মডেল থানার এস,আই তৌহিদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই গরু দুটি উদ্ধারপূর্বক থানায় নিয়ে আসেন। বর্তমানে চোরাই গরু ২ টি থানা হেফাজতে আছে। এ ব্যাপারে গরু চোরের মূল হোতা আতিকুল ইসলাম রনি কে জিজ্ঞাসাবাদ করিলে রনি বলেন আমরা গরু দুটি ক্রয় করেছি। তবে কোথা থেকে ক্রয় করেছি এরকম কোন সন্তোষজনক উত্তর প্রদান করতে পারে নাই। উপর দিকে চোরাইকৃত বাছুর গরুটির মালিক উপজেলা সদরের পার- দামুড়হুদা গ্রামের মৃত মিক্সার মন্ডল এর ছেলে জাহিদুল ইসলাম। তিনি মডেল থানায় উপস্থিত হয়ে গরুটি নিজের বলিয়া সনাক্ত করেন। উল্লেখ্য জাহিদুল ইসলামের গরুটি গত ২৫.০৩.২০২৩ইং তারিখে দিবাগত রাতে নিজ বাড়ীর গোয়াল ঘরের মধ্যে হইতে চুরি হয়।
থানায় গরু চোর ধরা পড়েছে শুনে নিজের গরু খুঁজতে এসে উপজেলার দলকা লক্ষিপুর গ্রামের আশরাফ আলী'র ছেলে বসির (৩৩) এবং একই গ্রামের সাজীম আহমেদের ছেলে নিশান (২২) প্রতিবেদককে বলেন আমাদেরও দুটি গাভী গরু চুরি হয়ে গেছে যার আনুমানিক মূল্য ১ লক্ষ থেকে দেড় লক্ষ টাকা হবে।এ ব্যাপারে আমরাও থানায় জিডি করেছি।
এবিষয়ে দামুড়হুদা সদর ইউপি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান আলী বলেন এভাবে গরীব কৃষকের স্বপ্ন যারা ভঙ্গ করেন তাদেরকে অতি শিগ্ররই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি।
সুশীল সমাজ ও এলাকাবাসী বলেন মাঝে মধ্যেই গভীর রাতে রনির বাড়ি থেকে বিকট শব্দে অবৈধ পাওয়ারটলি যোগে গরু বোঝাই করে বিভিন্ন স্থানে চলে যায়। এই গরু চুরি একজনের দ্বারা সম্ভব নয়, এর সাথে আরো অনেক জন জড়িত রয়েছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন আমি ঘটনাটি জানার পরই সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই এবং থানায় জানাই পুলিশ ঘটনাস্থল থেকে গরু দুটি থানাই এনেছে। রনি এই কাজের সাথে জড়িত জানতাম না, প্রকৃত দোষী হলে অবশ্যই তার বিচার হওয়া জরুরি, আমি তার দৃষ্টান্ত শাস্তি দাবি করছি।
মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ২টি চোরায় গরু উদ্ধার করা হয়েছে। মামলা নেওয়া হয়েছে । একজনকে আটক করা হয়েছে।বাকিদের আটক করার জন্য অভিযান অব্যহত রয়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই আপনারা আইনগত ন্যায় বিচার পাবেন।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
মাদক বিরোধী বিশেষ অভিযানে চার’শ পিছ ইয়াবা সহ আটক -২
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আটক ১
যশোরে ঔষধ প্রতিনিধিদের মানববন্ধন
পেকুয়ায় ৩ মাদক কারবারি আটক
মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা
বারহাট্টায় বিচারাধীন ৯ মামলার আসামি গ্রেফতার
উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার' কে কুপিয়ে হত্যা
“দালাল নয়, আমরা পেশাজীবী" মনপুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
সাতকানিয়ায় পাহাড় কাটছেন ঠিকাদার সেই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন প্রকৌশলী সবুজ কুমার দে
নরসিংদীর বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
বড়লেখায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আহত
গোবিপ্রবিতে ৩১ লাখ টাকার আধুনিক শিক্ষা সরঞ্জাম বিতরণ
Link Copied