ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কমলগঞ্জে পুলিশের অভিযানে ডাকাত সর্দার গ্রেফতার


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ২৮-৩-২০২৩ দুপুর ২:৪৫
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পুলিশের অভিযানে এক ডাকাত সর্দার কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সর্দারের নাম  ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪৫)। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে 
ডাকাত সর্দার কালা বাবুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
সোমবার (২৭ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।
 
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার কালা বাবুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর