বালিয়াকান্দিতে বিরোধীয় জমির কলাই ফসল চুরি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের সিদ্দিক শেখের নামীয় ভোগ দখলীয় খালকুলা মৌজার হলুদবাড়ী মাঠে ২০শতক জমির কলাই ফসল চুরি করে নিয়ে গেছে প্রতিপক্ষ।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃত হাচেন আলী শেখের ছেলে সিদ্দিক শেখ গতকাল মঙ্গলবার সকালে জানান, তার নিজ নামীয় ভোগ দখলীয় খালকুলা মৌজার ২৮৭৮, ২৮৮৬, ২৮৮৭ তিন দাগের মধ্যে ২০শতক জমি নিয়ে রাজবাড়ী আদালতে ৮৪/২২ মামলা চলমান রয়েছে। ওই জমির খেসারী কলাই ফসল চুরি করে নিয়ে গেছে একই ইউনিয়নের বাঙ্গলপাড়া গ্রামের মৃত মুন্নফ মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন দুলাল মিয়া। তিনি আরো জানান, আমি বাড়ীতে না থাকার সুযোগে ১৫/২০জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বে-আইনী ভাবে জমিতে প্রবেশ করে আমার বুনানি খেশারী কলাই ফসল চুরি করে উঠিয়ে নিয়ে যায়। এই ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ চুরি যাওয়া খেশারী কলাই ইসলামপুর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহন মল্লিকের দায়িত্বে রেখেছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি