কমলগঞ্জের শহীদনগর-শরিষতলা সড়ক যেন মৃত্যু ফাঁদ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদ নগর বাজার থেকে শরিষতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ সড়কটির পিচ উঠে মূল সড়কের চেয়ে অনেক নিচু হয়ে গেছে। ফলে সকাল-সন্ধ্যা সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
জানা যায়, গত দুই বছর ধরে জনগুরুত্বপূর্ণ শহীদনগর বাজার-শরিষতলা সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় দেড় কিলোমিটার অংশের পিচ ঢালাই উঠে তিন চার ফোট পর্যন্ত গভীর গর্ত সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে এসব গর্ত পেড়িয়ে গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মানুষেরা যাতায়াত করেন।
এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রীর সাথে আলাপ করে জানাজায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচলের কারণে পিচ-ঢালাই উঠে মাটি বেড়িয়ে কয়েক ফুট গর্ত হয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। অথচ সড়কটি মেরামতের জন্য গত দুই বছর ধরে কেউ কোন কার্যকর পদক্ষেপ নেননি। সড়কটি দ্রুত সংষ্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।স্থানীয় বাসিন্দারা বলেন,আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই, গত দুই বছর ধরে খুব কষ্ট করে আমরা আসা যাওয়া করছি। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা যাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল যে মানুষ গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে এখন যাতায়াত করছে।
পতনঊষার ইউনিয়ন পরিষদের নব্য চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, সড়কটি মেরামতের জন্য উপজেলা এলজিডি প্রকৌশলীর সাথে কথা হয়েছে। আশা করছি কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, শহীদনগর বাজার-শরিষতলা পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে