ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে নদী ভাঙনের কবলে সড়ক: দ্রুত সংস্কারে মন্ত্রীর নির্দেশ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ৪:১৪

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও হতে রাবার ড্যাম  পর্যন্ত পাকা সড়কের গরেরগাঁও অংশে বিশাল নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে জুড়ী নদীতে পুরো সড়কটি বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সড়কে ভাঙন দেখা দেওয়ায় এ সড়কে চলাচলকারী হাজার হাজার সাধারণ মানুষের যাতায়াত এখন বন্ধের পথে। গত দুই দিন ধরে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এ সড়কটির ভাঙ্গন দ্রুত মেরামত করতে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

সরজমিনে বুধবার (২৯ মার্চ) দুপুরে গিয়ে দেখা যায়, এ সড়কের গরেরগাঁও অংশের ভাঙন বিশাল আকার ধারণ করেছে। এলাকাবাসী বড় ধরনের ঝুঁকি ও দুর্ঘটনা এড়াতে বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সাধারণ মানুষ ও ক্ষুদে শিক্ষার্থীরা উপরের একটু ভালো অংশ দিয়ে ঝুঁকি নিয়ে কোন মত  চলাচল করছেন। সময়ের সাথে সাথে ভাঙন বাড়ায় আশেপাশের বেশ কিছু দোকানপাট ও বসতভিটা ঝুঁকিতে রয়েছেন।

জানা যায়, এ সড়কে গরেরগাঁও, বেলাগাঁও ও সোনাপুর গ্রামের হাজারো মানুষসহ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে  চলাচলকারী পর্যটক ও কৃষকদের সুবিধার কথা চিন্তা করে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি সড়কটি পাকা করণ করে দেন। কিন্তু হঠাৎ করে গত শনিবার সড়কের গরেরগাও অংশে সামান্য ভাঙন দেখা দেয়‌। এরপর থেকে ধীরে ধীরে ভাঙন বেড়ে গিয়ে বিশাল আকার ধারণ করেছে। দ্রুত  সড়কটিকে রক্ষায় কাজ না করা গেলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে দুর্ঘটনা ও সড়কটি বিলীনের আশঙ্কায় গ্রামবাসী আতঙ্কে আছে। সড়কটি দ্রুত রক্ষা করা না গেলে  হাকালুকি হাওরের কৃষকদের কৃষিপণ্য পরিবহন মারাত্মক ভাবে ব্যাহত হবে।

আলাপকালে স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া ও  সাইফুর রহমান বলেন, এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কটিতে ভাঙ্গন দেখা দেওয়ায় মানুষের চলাচলের পাশাপাশি আশেপাশের দোকানপাট ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে। দ্রুত গতিতে সড়কটি মেরামত না করা হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে।

উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস বলেন, সড়কটি দ্রুত মেরামতের বিষয়ে পরিবেশমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী  মোঃ জসিম উদ্দিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙ্গনের জায়গাটি পরিদর্শন করেছি। এটি রক্ষায় উদ্যোগ নেয়া হবে।

সড়কটি ভাঙ্গনের বিষয়ে মুঠোফোনে উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস বলেন, ইতিমধ্যে বেশ কয়েকবার সড়কটি পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার