ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জের চর এলাহি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ২৯-৩-২০২৩ বিকাল ৫:৪৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বিকাল ৪ টার সময় উপজেলার চর এলাহি বাজারে পাশে ইউনিয়ন আওয়ামী সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল গণির সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
 
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল।
 
সম্মেলনে বক্তব্য রাখেন-কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, বসুরহাট পৌরসভার যুবলীগের সভাপতি শামসুদ্দিন নোমান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন মুন্না,সাধারণ সম্পাদক শাহ পরান লিংকন প্রমুখ। 
 
বক্তাদের বক্তব্য শেষে- ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পদ প্রার্থীদের সিভি সংগ্রহ করেন এবং পরবর্তীতে যাচাই বাছাই করে কমিটি ঘোষণা করা হবে এই মর্মে সম্মেলন শেষ করা হয়। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়