ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কপিলমুনিতে ভেজাল বিরোধী অভিযানে ১ লাখ ২০ হাজার জরিমানা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৯-৩-২০২৩ বিকাল ৫:৪৬

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ভোজ্য তেলে ভেজাল অস্বাস্থ্যকর পরিবেশসহ নানাবিধ অপরাধে  ৩ তেলের মিলে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১২ টার দিকে খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব কপিলমুনিতে এ অভিযান পরিচালনা করেন।ভোজ্য তেলে ভেজাল অস্বাস্থ্যকর পরিবেশসহ নানাবিধ অপরাধে স্থানীয় বিনোদ অয়েল মিলকে ৬০ হাজার,উৎসব অয়েল মিলকে ৫০ হাজার ও দত্ত অয়েল মিলকে ১০ হাজার টাকা সর্ব মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন।

 
অভিযানে সহযোগিতা করেন পাইকগাছা ও কপিলমুনি ফাঁড়ি পুলিশ। এ সময় সহকারী পরিচালক স্থানীয় সবজি ও মাংসের বাজার মনিটরিং সহ পণ্যের মূল্য তালিকা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে টাঙ্গানোর জন্য হ্যান্ড মাইকে মূল্যবান বক্তব্য প্রদান করেন।এ ছাড়া তিনি পণ্যে ভেজাল,ওজনে কারচুপি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে ভোক্তাদের অধিকার খর্ব না করার নির্দেশ প্রদান করেন। এদিকে ভোক্তা অধিকারের অভিযানের সময় মুরগি বাজারে দরপতন ঘটে কেজি প্রতি ৫০ থেকে ৮০ টাকা। সকালে কাটা মুরগির দাম ছিল ২৫০ টাকা কেজি। অভিযানের সময় দর কমে দাঁড়ায় ১৮০ টাকা। অভিযান শেষে আবারও ফিরে যায় আগের দামে। 

এমএসএম / এমএসএম

ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার

শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা

রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত