ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা, রশিতে বাধা আলমের জীবন


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ১:৩২
মানসিক ভারসাম্যহীন আশরাফুল আলম(৪০)। হাতে ও পায়ে দড়ি বাধা। সামনে কেউ পড়লেই মারধর। পার পান না তার বাবা-মাও। ফলে এসব থেকে রক্ষায় তাকে হাতে-পায়ে দড়ি দিয়ে সিড়ির সাথে বেধে রাখেন তার বাবা-মা। এতে করে প্রচন্ড যন্ত্রনায় ছটফটই করেন না, হাউ মাউ করে কান্নাও করেন। তবে চিকিৎসা করালেই এসব থেকে পরিত্রান মিলবে আলমের। অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসার কথা চিন্তা করাই যেন দুঃস্কর।  
 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার আজিম উদ্দিনের ছেলে আশরাফুল আলম(৪০)। দিনমজুর আজিম উদ্দিনকে বয়সের কারনে কাজে নেন না কেউ। তাই সন্তানের চিকিৎসা খরচের চিন্তায় দিশেহারা। ফলে বিভিন্ন হাট-বাজারে মানুষের দাড়ে দাড়ে হাত পাতছেন বৃদ্ধ আজিম উদ্দিন।
 
আশরাফুল আলমের বাবা আজিম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে মাথার সমস্যায় আশরাফুল আলম। চিকিৎসা করালে সুস্থ্য হয়ে উঠবে। তবে অভাব-অনটনের সংসারে যেখানে দু-এক বেলা না খেয়ে কাটাতে হয় সেখানে ছেলের চিকিৎসা কি করে করাবো বলেই কান্নায় ভেঙ্গে পড়েন বাবা আজিম উদ্দিন। তিনি আরও বলেন, এখন তাদের একটাই আশা, চাওয়া-পাওয়া ও ভাবনা ছেলেকে সুস্থ্য করা। কিন্ত তা কি কখনো সম্ভব? তাই তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান।
 
এ বিষয়ে বড়খাতা ইউপি সদস্য আতিয়ার রহমান জানান, ওই পরিবারটিকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেন তাহলে হয়তো ছেলেটির সঠিক চিকিৎসা হবে। আর সে দ্রুত সুস্থ্য হয়ে বাবা-মায়ের মুখে হাসি ফুটাবে।এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, এ বিষয়ে জানার পর খোঁজ খবর নিতে লোক পাঠিয়েছি। পরিবারের লোকজনের সাথে কথা বলে বিস্তারিত শুনে আমি সেখানে গিয়ে দ্রুত ব্যবস্থা নিবো।  
 
সাহায্য পাঠানোর ঠিকানা (আজিম উদ্দিন) মোবাইল নম্বর-০১৭৮৮১৩৩৬২৩ (বিকাশ পার্সোনাল)।

এমএসএম / এমএসএম

সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি

চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা

সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু