মন্ত্রীর নির্দেশের পর জুড়ীতে ওই সড়কের কাজ শুরু
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ওই সড়কের কাজ শুরু হয়েছে। বুধবার (২৯ মার্চ) "জুড়ীতে নদী ভাঙনের কবলে সড়ক: দ্রুত সংস্কারে মন্ত্রীর নির্দেশ" শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক সকালের সময়ে প্রকাশিত হয়। মন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকেই এ সড়ক সংস্কারে কাজ শুরু করে উপজেলা প্রশাসন। দুপুরে কাজ সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও হতে রাবার ড্যাম পর্যন্ত পাকা সড়কের গরেরগাঁও অংশে বিশাল নদী ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের ফলে জুড়ী নদীতে পুরো সড়কটি বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। সড়কে ভাঙন দেখা দেওয়ায় এ সড়কে চলাচলকারী হাজার হাজার সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়ে। পরে সড়কটির ভাঙ্গন দ্রুত মেরামত করতে তাৎক্ষণিক নির্দেশনা দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।
সরজমিনে বুধবার (৩০ মার্চ) দুপুরে গিয়ে দেখা যায়, এ সড়কের গরেরগাঁও অংশের ভাঙন রোধে কাজ শুরু করছে উপজেলা প্রশাসন। মূলত এ সড়কে গরেরগাঁও, বেলাগাঁও ও সোনাপুর গ্রামের হাজারো মানুষসহ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে চলাচলকারী পর্যটক ও কৃষকদের সুবিধার কথা চিন্তা করে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি সড়কটি পাকা করণ করে দেন।
আলাপকালে স্থানীয় বাসিন্দা আল আমিন, ফারুক মিয়া ও সাইফুর রহমান বলেন, এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কটিতে ভাঙ্গন দেখা দেওয়ায় মানুষের চলাচলের পাশাপাশি দোকানপাট ও বাড়িঘর হুমকির মুখে পড়ে। তবে মন্ত্রীর নির্দেশের পর কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, মন্ত্রী মহোদয়ের নির্দেশের পরপর কাজ শুরু হয়েছে। পরবর্তীতে সড়কটিকে স্থায়ী রক্ষার জন্য কাজ করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন