নাগেশ্বরীতে প্রবাসী নারী শ্রমিকের জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় এক প্রবাসী নারী শ্রমিকের বসত ভিটা এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক জবর দখল করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী প্রবাসী নারী লাভলী বেগম। শুক্রবার সকাল ১০টায় কচাকাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী প্রবাসী নারী শ্রমিক লাভলী বেগম জানান, বাড়ি করার জন্য কয়েক বছর আগে কচাকাটা বাজারের শিবেরহাটে বাড়ি করার জন্য ৯ শতক জমি ক্রয় করেন। চারমাস আগে তিনি মরিসাসে চলে গেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাবু মিয়া, জাহাঙ্গীর আলম, সাবু মিয়া, দুলু মিয়া গংরা জমিটি জবর দখল করে। কয়েকদিন হয় সেখানে তারা বাড়ি নির্মাণের চেষ্টা করছে। এ সংবাদে সে মরিসাস থেকে ফিরে এসে ২৬ মার্চ কচাকাটা থানায় অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। ইতোমধ্যে তারা একটি ঘর তুলেছে জমিতে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয় তারা। তিনি আরোও জানান, তিনি এখন দুই নাবালক সন্তান, স্বামী এবং বৃদ্ধা মা’কে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কয়েক বছর সৌদিতে শ্রমদিয়ে অর্জিত টাকায় স্থায়ী বসবাসের জন্য ওই জমিটুকু কিনেছিলেন তিনি। ওই জমিতে দুই বছর ছিলেন। পরবর্তিতে চারমাস আগে মরিসাসে যান তিনি। এই সুযোগে জমিটি দখল করে নেয় বাবু মিয়া গংরা। এর প্রতিকার চান তিনি। সংবাদ সম্মেলনে লাভলী বেগমের স্বামী তারা মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ