কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল চালকসহ তিন জনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বলেন, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে তার বাসা কামরাঙ্গীরচর যাচ্ছিলেন। পরে লালবাগ বেড়িবাঁধ এলাকায় এলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে পেছন থেকে সানজিদা পড়ে যায়। এ সময় ওই কাভার্ডভ্যান সানজিদার ওপর দিয়ে চলে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যান চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ওই শিক্ষার্থীর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসেটপুর এলাকায়। তিনি ওই এলাকার আবু তাহেরের মেয়ে।
এমএসএম / এমএসএম
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক