ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টুর্নামেন্টে পাওয়া ৩৮ লাখ টাকা ইউনিসেফকে দিল বাংলাদেশি গেমিং দল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৪:৬

পাবজি মোবাইলের বিশ্বকাপখ্যাত পিএমজিসি (PMGC)-এর পর আবারো বিশ্বমঞ্চে একমাত্র বাংলাদেশি দল হিসেবে প্রতিনিধিত্ব করল এওয়ান ই-স্পোর্টস (A1eSports). পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভাইটেশন (PUBG MOBILE World Invitational) নামক এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পিএমডাব্লিউআই পূর্ব (PMWI East) ও পিএমডাব্লিউআই পশ্চিম (PMWI West) ২ টি গ্রুপে ১৬ টি করে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টটিতে প্রাইজমানির সকল অর্থ চ্যারিটিতে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই টুর্নামেন্ট হতে এওয়ান ই-স্পোর্টস (A1eSports) এর উপার্জিত ৪৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা) ইউনিসেফের (UNICEF) এর মাধ্যমে চ্যারিটিকার্যে ব্যয় করা হবে।


টুর্নামেন্টটি সাউথ কোরিয়াতে ল্যান ইভেন্ট হবার কথা থাকলেও চলমান করোনা পরিস্থিতির কারণে ল্যান ইভেন্ট বাতিল করা হয় এবং ২২শে জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত অনলাইন টুর্নামেন্ট হিসেবে অনুষ্ঠিত হয়।

টিম ম্যানেজার আলামিনের তত্ত্বাবধানে মোঃ শাকিল (সিনিস্টার), নাওমান আল রাফিদ (দান্তে), হাসানুজ্জামান অভি (রেক্সজ্যাক্স), আবু হাসনাত আলভি (সিক্সনাইন) এবং সৈকত রহমান দলটির হয়ে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করে।

আন্তর্জাতিক যে কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করা যে কোন দলের জন্য গৌরবের বিষয়। উপরন্তু এত বড় চ্যারিটি টুর্নামেন্টে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে এবং চ্যারিটির মত মহৎ কার্যের অংশীদার হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে দলটির সদস্যরা।

 

প্রীতি / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন