রায়গঞ্জে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহন করলেন কলেজ ছাত্রী
মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের খোকশাহাট গ্রামের রুপা রায় নামের এক কলেজ ছাত্রী।
গত বছরের ৬ জুলাই একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা শরিফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলামে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ জজ কোর্ট এর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এভিডেভিডের মাধ্যমে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া কলেজ ছাত্রী মোছা. আয়েশা সিদ্দিকা।
বর্তমানে তার নাম মোছা. আয়েশা সিদ্দিকা। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার বাবার নাম বিষ্ণ পদ রায়। সদ্য মুসলিম হওয়া মোছা.আয়েশা সিদ্দিকার এভিডেভিড সূত্রে জানাযায়, তিনি নিজের ইচ্ছায় হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পারিপার্শ্বিক অবস্থায় ইসলাম ধর্মের বন্ধু বান্ধবীদের বিভিন্ন ধর্মীয় আচরণ যেমন নামাজ,রোজা দেখে আমার ভালো লাগে এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হয়ে আমার অলৌকিক পরিবর্তন ঘটে।এবং শীতল ছায়াতলে আশ্রয়ের জন্য মনস্থির করে প্রথমে একজন মাওলানার মাধ্যমে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করি এবং রাষ্ট্রীয় ভাবে সিরাজগঞ্জ জজ কোর্টের মাধ্যমে এভিডেভিড করি।
তিনি আরো জানান, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে ইসলামের দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার