সংবাদ প্রকাশের জেরে খুলনায় সাংবাদিক অসীমের বিরুদ্ধে মামলা
অপরাধ তুলে ধরে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভি’র খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে ২টি মামলা হয়েছে। খুলনা সাইবার ট্রাইব্যুনালে প্রথম মামলাটি ২১ মার্চ ও দ্বিতীয় মামলাটি ২৮ মার্চ দায়ের হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কণিকা বিশ্বাসের আদালতে মামলাটি করেছেন তানিয়া বিউটি পার্লার ও শপিং মলের মালিক তানিয়া ইসলাম। এ মামলায় অসীম ৪ নম্বর আসামি। এ মামলার ১ নম্বর আসামি খালিশপুরের মো. মাহফুজুর রহমান খান, ২ নম্বর আসামি ফাস্ট নিউজের প্রকাশক ও সম্পাদক মো. সারোয়ার হোসেন খান ও ৩ নং আসামি ফাস্ট নিউজের ব্যবস্থাপনা সম্পাদক মো. আলম খান। সাইবার ট্রাইব্যুনাল খুলনা সূত্রে জানা যায়, দেশ টিভির সাংবাদিক মো. অসীম’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে খুলনা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ মার্চ দেশ টিভিতে বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কাজ, দিনে পার্লারের কাজ রাতে চলে রংমহল' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এ প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তানিয়া। এছাড়া ২৮ মার্চ খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কণিকা বিশ্বাসের আদালতে অপর মামলাটি সুমাইয়া কবির নামের এক নারী দায়ের করেন। এ মামলায় অসীম একমাত্র আসামি। আদালত মামলাটি আমলে নিয়ে খুলনা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে খুলনার দেশ টিভির সাংবাদিক অসীম বলেন, খুলনার আলোচিত তানিয়ার অপরাধের খবর প্রকাশ করার জেরে আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। তানিয়ার পালিত নারীদের দিয়েই আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আমার জীবন নিয়ে সংকটে আছি।
এ নিয়ে, সাংবাদিক অসীমের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন খুলনার সাংবাদিক সমাজ। অবিলম্বে অসীমের নামে সব মামলা প্রত্যাহার করার জোরালো দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত