রাণীশংকৈলে মেধাবী শিক্ষার্থীকে সাইকেল ও নগদ অর্থ প্রদান করেন সহকারী অধ্যাপক প্রশান্ত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের মৃতঃ হেমন্ত রায়ের ছেলে সুজন চন্দ্র রায়, অত্যান্ত মেধাবী ছাত্র এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন পেয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র। লেখা পড়ার আর্থিক সংকটের জন্য দিনাজপুর শহরে টিউশনি পড়ায় সে। কোনদিন পায়ে হেঁটে কোনদিন অটো ভ্যানে এভাবেই চলতো তার কষ্ঠের জীবন।
এক দিন হটাৎ করেই দেখা হয়, রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক তিনি সুজনের সাথে কথা বলেন, সুজন বলে আমার বাবা এক বছর হল হার্ডএটাকে মারা গেছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে। আমার বোন দুই জন এক বোনের বিয়ে দিয়েছি, আর ছোট বোন গোলডেন এ প্লাস পেয়ে ভর্তির জন্য কোচিং করতেছে। বোনের লেখা পড়ার খরচও চালাইতে হয় তাই সাইকেল কেনার মত টাকা যোগার করতে পারিনি। কথা গুলো শুনে,এই কথা গুলো ফেসবুকে পোস্ট দেয় প্রসান্ত বসাক, শুধু একটি সাইকেল কেনার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে। দেশ বিদেশ থেকে অনেকেই সহযোগিতা করেছেন সুজনের সাইকেল কেনার জন্য।
শুক্রবার (৩১মার্চ) দুপুরে ভাংবাড়ি তার বাড়িতে গিয়ে সাইকেল ও নগদ অর্থ হাতে তুলে দেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। এসময় উপস্থিত ছিলেন- সুবা কৃষ্ণ দাসা অধিকারী, চন্ডী প্রাসাদ, কালী দাস রায়, কমলা রায়,শুভ রায়,বাটুল রায় প্রমুখ।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied