ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় অসুস্থ নেতা-কর্মীদের সাথে দেখা করলেন এমপি টগর


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২৩ রাত ১১:৪৫
 চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি যেয়ে অসুস্থ নেতা-কর্মীদের সাথে দেখা করতে গেলেন চুয়াডাঙ্গা ০২ আসনের সাংসদ সদস্য হাজী আলী আজগার টগর। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পবিত্র মাহে রমজান মাসে ইফতার সামগ্রী ও ফল নিয়ে অসুস্থ নেতা-কর্মীদের সাথে দেখা করতে যান তিনি। 
 
গতকাল সকাল থেকে ইফতারির আগ প্রর্যন্ত দামুড়হুদা সদর ইউনিয়নে পুরাপাড়া গ্রামের আজিমউদ্দিন ও খোদা বক্স শেখ, কোষাঘাটা গ্রামের আলীহিম, উজিরপুর শখের পাড়া'র ইনসান আলী, উজিরপুর দিঘপাড়ার ইসলাম, জুড়ানপুর ইউনিয়নে বিষ্ণুপুর গ্রামের আব্দুল মান্নান, ইব্রাহিমপুর গ্রামের সখা মন্ডল, রামনগর গ্রামের ইলিয়াস সিআই, মজলিশপুর গ্রামের জমিরউদ্দীন, দলিয়ারপুর গ্রামের নুরুল ইসলাম, লক্ষিপুর গ্রামের মনোর আলি, জুড়ানপুর গ্রামের আব্দুল হামিদ, মোজারপোতা গ্রামের শামসুদ্দিনসহ অসুস্থ আওয়ামী লীগ নেতাদের বাড়ি গিয়ে শারীরিক খোঁজ-খবর নেন।
সেই সাথে ইব্রাহিমপুর গ্রামের মৃত নজরুল ইসলাম, মজলিশপুর গ্রামের মৃত মনি মল্লিক ও লক্ষিপুর গ্রামের মৃত মিলনের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সার্বিক বিষয়ে কথা বলেন। 
এ সময় তিনি মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে নেতাকর্মীসহ এলাকাবাসীর সবাইকে উদাত্ত আহবান জানান। 
 
এসময় চুয়াডাঙ্গা ০২ আসনের সাংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সফর সঙ্গি হিসেবে
সাথে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সহিদুল ইসলাম, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির