জুড়ীতে লেয়ার মুরগির খামার বন্ধের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানী পুর গ্রামের একটি লেয়ার পোল্ট্রি খামারের দুর্গন্ধে এলাকাবাসী নাভিশ্বাস। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ওই পোল্ট্রি খামারটি অপসারণের দাবিতে শনিবার (১ এপ্রিল) বিকেলে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাজী সিকান্দার আলী, হারিস মিয়া, মাছুম মিয়া, স্বপন মিয়া, নাসির মিয়া, শফিক মিয়া, কামাল আহমেদ, তৈয়ব আলী, ফরিদা বেগম, পারভিন বেগম, রেহেনা বেগম, রোকসানা আক্তার, রোজিনা আক্তার, ঝর্না আক্তার,
স্কুল ছাত্র রনি মিয়া, কাউছার মিয়া, সিয়াম আহমদ, রাকিব হাসান প্রমুখ।
জানা গেছে পশ্চিম ভবানীপুর গ্রামের সামসু মিয়ার পুত্র আবুল কাশেম নিরব পোল্ট্রি নামে একটি লেয়ার মুরগির খামার স্থাপন করে কয়েক বছর যাবত পরিচালনা করে আসছেন। আবুল কাশেম পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র না নিয়ে এবং খামারের মুরগির বর্জ্যের নিষ্কাশনের ব্যবস্থা না করে খামার চালিয়ে আসছেন। খামারের মুরগির বর্জ্যের দুর্গন্ধে এলাকার মানুষের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি কাশি সহ বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিয়েছে৷
এলাকাবাসীর পক্ষ থেকে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আবুল কাশেমকে অনুরোধ করলে সে এলাকাবাসীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খামার চালিয়ে আসছেন এবং বেশি বাড়াবাড়ি করলে মুরগির খামারে আগুন লাগিয়ে এলাকার লোকজনকে মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়ার প্রকাশ্যে হুমকি দিতে থাকে৷ গত ২১ মার্চ এলাকাবাসীর পক্ষ থেকে খামারটি বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যলয় বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে পরিবেশ অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম বলেন, আবুল কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। পরিবেশ আইন অমান্য করে ঘনবসতি পূর্ন এলাকায় লেয়ার খামার স্থাপন করায় তার বিরুদ্ধে জরিমানা আদায় সহ খামারটি বন্ধের আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন