ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কর্মস্থলে যাওয়া হলো না ব্যাংক কর্মকর্তার


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ২-৪-২০২৩ রাত ১২:৩৯

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় চৈত্রী নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় চৈত্রী  কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা বাগানের  কংকন চৈত্রীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল। বিষয়টি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানায়। পরে ঘটনাস্থলে মরদেহটি উদ্ধারের পর থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের তথ্য পাওয়া গেছে। নিহত হৃদয় চৈত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন।’

হৃদয় চৈত্রীর এলাকার ছাত্র নেতা প্রদীপ পাল জানান, ‘বাসন্তী পূজার ছুটিতে সে বাড়িতে আসে। আমাদের সঙ্গে পূজায় ঘুরাঘুরি করে। গতকাল তার ছুটি শেষ হয়। আজ তার কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর