ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানিয়েছেন জুড়ী উপজেলা চেয়ারম্যান ফারুক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ১২:৫৩

মৌলভীবাজার জেলার জুড়ীতে দৈনিক প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। শনিবার (১ এপ্রিল)  দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে  কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, রোগীদের মাঝে চেক, শিক্ষার্থীদের মাঝে পিসি বিতরণ ও উপকারভোগীদের মাঝে বিজিডি কার্ড ও  খাদ্য শস্য বিতরণী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রথম আলো পত্রিকা সব সময়  বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু স্বাধীনতা দিবসের দিনে দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে প্রথম আলো।  এ সময় তিনি অবিলম্বে প্রথম আলো পত্রিকা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের  ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সুজাউদৌল্লাহ ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের  সঞ্চালনায়  উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে ‌প্রধান অতিথি ছিলেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার