আটোয়ারীতে শিক্ষকের বিরুদ্ধে চাকুরি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ
পঞ্চগড়ে চাকুরি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মহসিন আলী নামে এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্য প্রহরী পদে চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে সাত লাখ টাকার অভিযোগ তুলে সম্প্রতি জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন, আটোয়ারী উপজেলার বটতলি এলাকার মজিন বর্মনসহ কয়েকজন।
অভিযোগ থেকে জানা যায়,দক্ষিণ চামেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহসীন আলী, সভাপতি আব্দুর রহিম,সাধারন সম্পাদক কৈলাশ চন্দ্র বর্মন তারা তিনজনে এলাকার মজিন বর্মন,আনারুল ইসলাম ও বিমল সেনের কাছে তাদের ছেলেদের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পদে চাকুরি দেয়ার নামে দফায় দফায় বিকাশ, নগদ ও ডাচ বাংলা ব্যাকের মাধ্যমে ৭ লাখ টাকা নিয়ে আত্মসাত করেছেন।এখন বার বার তাদের কাছে ধর্ন্যা দিলেও চাকুরি বা টাকা কোনটাই দিতে পারছেনা বরং উল্টো তাদের উপর হুমকি দিচ্ছে।এসময় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থাসহ টাকা উদ্ধারের দাবী জানান তারা।মজিন বর্মন কৈলাশ চন্দ্র রায়কে টাকা দেয়ার একটি জমা রশিদ প্রতিবেদকের হাতে রয়েছে।
বলরামপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দেলয়ার হোসেন জানান,চাকুরি দেয়ার নামে অর্থের বিষয়টি প্রমানিত হলে, দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম জানান,টাকা আমি নেইনি কিন্তু আমি জানি মহসিন মাস্টার নিজেই টাকা নিয়েছেন। তবে মহসিন মাস্টার অস্বীকার করে বলেন,তারা দুজনে টাকা নিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, ঙবিষয়টি আসলে বিদ্যালয় সংক্রান্ত না, অর্থের বিষয়টি একান্ত ব্যক্তিগত। তারপরও বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied